Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Cooking

3 weeks ago

Crispy Corn: বাড়িতে ক্রিসপি কর্ন বানাতে চান? এই ৫ কৌশল মানলেই হবে একেবারে রেস্তরাঁ-স্টাইল!

Spicy Crispy Corn
Spicy Crispy Corn

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রান্নার প্রতি নতুন করে ঝোঁক জন্মেছে আপনার। ইদানীং নেট ঘেঁটে চিকেন তন্দুরি থেকে খাসির মাংস—সবই বানিয়ে ফেলছেন, আর প্রিয় মানুষের প্রশংসাও কুড়োচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে ভাজাভুজিতে। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার—সবই ব্যবহার করেও কিছুতেই মুচমুচে হচ্ছে না খাবার। রেস্তরাঁয় ক্রিসপি কর্ন খেতে যতই ভাল লাগুক, বাড়িতে নেট দেখে রেসিপি বানালে না আসে সেই স্বাদ, না মেলে তেমন কুড়মুড়ে ভাব। তাহলে কীভাবে ঘরেই তৈরি করবেন রেস্তরাঁর মতো মুচমুচে কর্ন? রইল তার সহজ হদিস।

১) প্রথমে দু’ কাপ কর্ন অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন। এ বার জল ঝরিয়ে ঠান্ডা করে নিন।

২) এ বার কর্নগুলির একটি বড় পাত্রে ঢেলে তাতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, গোলমরিচগুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভাল করে মেখে নিন।

৩) এ বার একটি বড় ছাঁকনির মধ্যে কর্নগুলি দিয়ে ভাল করে ঝেড়ে অতিরিক্ত ময়দার মিশ্রণ ফেলে দিন।

৪) কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে কর্নগুলি দিয়ে দিন। এ বার লাল করে ভেজে তুলে নিলেই মুচমুচে কর্ন তৈরি বয়ে যাবে।

৫) এ বার ভেজে রাখা কর্নে দিয়ে দিন পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, চাটমশলা, লেবুর রস, গোলমরিচগুঁড়ো আর লঙ্কাগুঁড়ো। গরম গরম পরিবেশন করুন।

You might also like!