Cooking

5 days ago

Monsoon Special Snacks: বর্ষার বিকেলে তেলেভাজার স্বাদ, তবে স্বাস্থ্যকর উপায়ে! এয়ার ফ্রায়ারে বানান ৫টি মজাদার স্ন্যাকস

Monsoon Tea Time Snacks
Monsoon Tea Time Snacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষার দিনে এক কাপ গরম চা আর সঙ্গে মুখরোচক তেলেভাজা—এই যুগলবন্দির তুলনা নেই। তবে বাইরে থেকে কেনা অতিরিক্ত তেলে ভাজা খাবার নিয়মিত খেলে কোলেস্টেরল, ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাদের সঙ্গে স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে চাইলে ভরসা হতে পারে এয়ার ফ্রায়ার। অল্প তেলেই তৈরি করা যায় মুচমুচে ও সুস্বাদু নানা পদ। রইল এমনই পাঁচটি সহজ রেসিপি।

চিকেন পপকর্ন:  একটি বড় পাত্রে ছোট করে কাটা হাড় ছাড়া মাংস, নুন, লঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাটমশলা, আদা-রসুন বাটা, বেসন, চালের গুঁড়ো, ধনেপাতাকুচি আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নিন। এ বার এয়ার ফ্রায়ার প্রিহিট করে ১৮০ সেলসিয়াসে ২০-২৫ মিনিট এয়ার ফ্রাই করে নিন।

রাইস পপার্স:  আগে থেকে ভিজিয়ে রাখা চাল অল্প জল দিয়ে বেটে নিন। চালের সেই মিশ্রণে সেদ্ধ আলু, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি, জিরে আর নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ছোট ছোট পকোড়ার আকার গিয়ে এয়ার ফ্রায়ারে মিনিট ২০ এয়ার ফ্রাই করে নিন। মুচমুচে করার জন্য একটু অয়েল ব্রাশ করতে পারেন। ধনেপাতা, রসুনের চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

চিজ় বল:  পনির, আলু আর চিজ় গ্রেট করে নিন। এ বার দু’টো পাউরুটি জলে ভিজিয়ে হাত দিয়ে গুঁড়ে করে নিন। মিশ্রণে একে একে মিশিয়ে দিন পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি, নুন, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চাটমশলা এবং ভাল করে মেখে নিন। এ বার ছোট ছোট বল বানিয়ে এয়ার ফ্রায়ারে রেখে ভাল করে অয়েল ব্রাশ করে নিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে মিনিট ২০ এয়ার ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চিজ় বল। 

বর্ষার সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে আড্ডা জমাতে স্বাস্থ্যকর স্ন্যাকসের বিকল্প হতে পারে এই পদগুলি। স্বাদও মিলবে, আবার অতিরিক্ত তেল খাওয়ার ঝুঁকিও অনেকটাই কমবে। 

You might also like!