Cooking

2 weeks ago

Chingri Patisapta Recipe: পৌষের পিঠে-পুলিতে নতুন চমক! এবারে বানান নোনতা স্বাদের চিংড়ির পাটিসাপটা

Chingri Patisapta
Chingri Patisapta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে-পুলির উৎসব। চলছে পৌষ মাস সঙ্গে রয়েছে নতুন বছরের আমেজ—এই সময় কেকের সঙ্গে নানা রকম ঐতিহ্যবাহী খাবারের আয়োজন যেন আবশ্যিক। তবে এবছর একটু ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করতে চাইলে অতিথিদের তাক লাগাতে পারেন নোনতা স্বাদের চিংড়ির পাটিসাপটা দিয়ে। মিষ্টি পাটিসাপটার সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু চিংড়ি মাছ দিয়ে তৈরি পাটিসাপটা স্বাদে একেবারেই আলাদা। হালকা নোনতা, মশলাদার এই পিঠে পৌষ পার্বণে এনে দেবে এক নতুন ‘খাট্টা-মিঠঠা’ অনুভূতি। উৎসবের টেবিলে কেকের পাশাপাশি এই অভিনব পদ থাকলে প্রশংসা মিলবেই।

∆ চিংড়ির পাটিসাপটা বানাতে যা যা লাগবে-

উপকরণ: ময়দা ১২৫ গ্রাম, চালের গুঁড়ো ২৫ গ্রাম, নুন ১চিমটি, ডিম ১টা, দুধ ৩০০ মিলি, মাখন ২৫ গ্রাম, পনির ৪০ গ্রাম, চিংড়ি মাছ ৫০০ গ্রাম টুকরো করে ভেজে নেওয়া, পিঁয়াজ ১টা, ধনেপাতা কুচোনো ১ টেবিল চামচ, পরিমাণ মত অলিভ তেল বা মাখন ভাজার জন্য।

প্রণালী: প্যানে অলিভ অয়েল গরম করতে হবে এবং পেঁয়াজগুলো তাতে ভালো করে ভাজতে হবে। ২৫ গ্রাম মাখন এবং ২৫ গ্রাম ময়দা মিশিয়ে একটা হালকা মিশ্রণ তৈরি করতে হবে। এর পর এতে ৩০০ মিলি দুধ দিয়ে ঘন না হওয়া পর্যন্ত সমানে নাড়তে হবে। এর পর আঁচ বাড়িয়ে দিয়ে তার মধ্যে পনিরের টুকরো, নুন, লঙ্কা, ১ টেবিল চামচ ধনেপাতা এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে পুর তৈরি করে নিন।

এবার ময়দা, চালের গুঁড়ো এবং একটু নুন দিয়ে বাটিতে ভাল করে মেশাতে হবে। ডিম এবং ৩০০ মিলি দুধ মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। প্যানে মাখন গরম করে মিশ্রণের কিছুটা দিয়ে পাটিসাপটার আকারে তৈরি করে নিয়ে তাতে চিংড়ি মাছের পুর ভরে মুড়ে দিয়ে ওপিঠ-ওপিঠ ভেজে নিন। ব্যস তৈরি চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা।

You might also like!