Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sensex Crash on 19th March: বৃহস্পতিবার বাজার খুলতেই পড়লো সূচক

Sensex Crash on 19th March 2026
Sensex Crash on 19th March 2026

 

মুম্বই, ১৯ মার্চ : বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে গেল সূচক। গত তিন দিনে লাগাতার যে উত্থান হয়েছিল, মুছে গেল তার অনেকটাই। পশ্চিম এশিয়ায় অস্থিরতার ধাক্কা সরাসরি শেয়ার বাজারে। টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর বৃহস্পতিবার ধাক্কা খেল ভারতীয় শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি। ইরান–ইসরায়েল সংঘাতের জেরে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, তারই ছাপ দেখা গেল বাজারে।

এ দিন শুরুতেই বড় ধস। বিএসই সেনসেক্স ১,৯৫৩.২১ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ পড়ে খুলেছে ৭৪,৭৫০.৯২-এ। অন্যদিকে নিফটি ৫৮০.০৫ পয়েন্ট পিছিয়ে ২৩,১৯৭.৭৫-এ লেনদেন শুরু করে। শুধু বড় সূচকই নয়, চাপের মুখে পড়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকও। বিএসই মিডক্যাপ সিলেক্ট ইনডেক্স ২৫০.৭৩ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ পড়েছে। বিএসই স্মলক্যাপ সিলেক্ট ইনডেক্স ১০২.৫৫ পয়েন্ট বা ১.৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭,২৪৫.১২-এ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…