Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে দেশে ফিরছে ক্লাসিক বাইক BSA Gold Star

BSA Gold Star
BSA Gold Star

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে  মাহিন্দ্রা (Mahindra) অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) ভারতীয় মোটরসাইকেলের বাজারে আলোড়ন জাগাতে যেন বদ্ধপরিকর। কেন এমনটা বলছি জানেন? এর আগে মরণাপন্ন দুই ব্র্যান্ড জাওয়া (Jawa) ও ইয়েজদি’কে (Yezdi) পুনরুজ্জীবন দিয়েছিল সংস্থা। আবার নবরূপে প্রতিষ্ঠার লক্ষ্যে কিনে নিয়েছিল ভিন্টেজ ব্র্যান্ড বিএসএ (BSA)-কে। ভারতে এবার তাদের তৃতীয় ব্র্যান্ড হিসাবে এদেরকেই লঞ্চ করতে চলেছে ক্লাসিক লেজেন্ডস। এই বছর স্বাধীনতা দিবসের দিন ভারতে পা রাখবে BSA Gold Star 650।

BSA Gold Star 650 : বাইকের ডিজাইন, ইঞ্জিন ও ফিচার্স

যে আসল গোল্ড স্টার ছিল, তার কিছুটা ছাপ থাকবে বলে সংবাদ মাধ্যমগুলির তরফে জানা গিয়েছে। নতুন মডেলে রেট্রো স্টাইল ডিজাইন থাকবে বলে জানা গিয়েছে। এটির হেডল্যাম্পে, ইনস্ট্রুমেন্ট কনসোল, রিয়ারভিউ মিরর, ফুয়েল ট্যাংক, ইঞ্জিন এবং এক্সহস্ট পাইপে পাবেন ক্রোম ফিনিশ। ফ্ল্যাট সিট এবং ওয়্যার স্পোক হুইল পাওয়া যাবে বাইকে।

টুবুলার স্টিল ডুয়াল ফ্রেম দিয়ে তৈরি এই বাইক। এতে 1425 মিলিমিটার হুইলবেস এবং 780 মিলিমিটার সিটের উচ্চতা থাকবে বলে জানা গিয়েছে। ফিচার্সের ক্ষেত্রে মিলবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং মাল্টি ফাংশন এলসিডি ডিসপ্লে। বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে কিনা এখনও জানা যায়নি।

বাইকে ইঞ্জিন মিলবে 652 সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন, যা সর্বোচ্চ 45 হর্সপাওয়ার এবং 55 এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকে মিলবে 5 স্পিড গিয়ারবক্স এবং 12 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। বাইকের ওজন 213 কেজি। হার্ডওয়্যার ও ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে মিলবে টেলিস্কপিক ফর্ক ও প্রিলোড সাসপেনশন। দু চাকাতেই পাওয়া যাবে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ডুয়াল চ্যানেল)।

15 অগাস্ট বাইকের বিস্তারিত ফিচার্স এবং দাম ঘোষণা করতে চলেছে ক্লাসিক লেজেন্ডস।

You might also like!