Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

NASA: পৃথিবীর দিকে ধেয়ে আসছে অসংখ্য গ্রহাণু, পরীক্ষায় ব্যস্ত নাসা

An illustration shows the asteroid 2024 YR4 looming over Earth
An illustration shows the asteroid 2024 YR4 looming over Earth

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে আছড়ে পড়তে পারে এমন গ্রহাণুর পরীক্ষায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।গত বছরের ডিসেম্বরে ‘2024 YR4’ নামের গ্রহাণুটির সন্ধান পাওয়া গেলেও সম্প্রতি সৌরজগতের আশপাশে এটির যাত্রাপথ সম্পর্কে আরও তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার শঙ্কা এখনও খুব কম। কারণ কোনো ক্ষতি ছাড়াই পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার প্রায় ৯৮ শতাংশ সম্ভাবনা রয়েছে এর।নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা তেমনই দাবি করেছেন। জানা গিয়েছে, মার্চের পর মে মাসেও গ্রহাণুটিকে পর্যবেক্ষণে রাখবেন জ্যোতির্বিজ্ঞানীরা। ২০২৮ সালে গ্রহাণুটি ফের দৃশ্যমান হওয়ার কথা।

প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়‌ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে। কিন্তু এবার সেই সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটির প্রতি খুঁটিনাটি নজর রাখবেন।

You might also like!