Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Technology

1 year ago

জিও, এয়ারটেলের বাজার খাচ্ছে BSNL, লাফিয়ে গ্রাহক সংখ্যা বাড়ছে BSNL এ, সরকারি পরিষেবা নেওয়ার আগে আপনিও জেনে নিন

BSNL
BSNL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রতিটি বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার ফলে খরচ বেড়েছে সাধারণ মানুষের। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই BSNL-এর পরিষেবা ব্যবহার করছেন। কারণ সরকারি এই সংস্থা রিচার্জ প্ল্যানে কোনও দাম বৃদ্ধি করেনি।

সরকারি প্ল্যান হওয়ার দরুন প্ল্যানের যেমন দাম বৃদ্ধি করা হয়নি তেমনই নতুন ও পুরনো গ্রাহকদের জন্য একাধিক অফার চালু করা হয়েছে। এই অবস্থায় সম্প্রতি একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, একলাফে অনেকটাই বেড়েছে বি এস এন এল-এর গ্রাহক সংখ্যা।

যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে BSNL-এ সাড়ে ৬ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এবং এই সংখ্যা শুধুমাত্র উত্তরপ্রদেশ সার্কেলে। সবমিলিয়ে ওই সার্কেলে ২৬ লাখ গ্রাহক রয়েছে সরকারি ওই টেলিকম সংস্থার। এরমধ্যে শুধুমাত্র লখনউ-তে ৬০ হাজার নতুন গ্রাহক পেয়েছে সরকারি ওই মোবাইল প্রদানকারী সংস্থা।

কেন বিপুল পরিমাণ গ্রাহক BSNL-কে পছন্দ করছে?

এবিষয়ে BSNL এর আধিকারিকরা জানিয়েছেন, এর প্রধান কারণ হল খরচ না বৃদ্ধি করা। বেসরকারি সংস্থাগুলির খরচ টানতে টানতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত আমজনতার। কিন্তু BSNL-এ কোনও ট্যারিফ প্ল্যান বাড়ানো হয়নি। শুধু তাই নয়, BSNL-এর 4G চালু হওয়ার ফলে মোবাইল ডেটা স্পিডও বেড়েছে। যার ফলে অনেকেই ভিন্ন সংস্থা থেকে BSNL-এ পোর্ট করাচ্ছেন।

You might also like!