Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

যেমন রূপ তেমন গুণ,iQOO Neo 9S Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কবে হবে লঞ্চ

iQOO Neo 9S Pro+
iQOO Neo 9S Pro+

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইকো অবশেষে তাদের আসন্ন iQOO Neo 9S Pro+ স্মার্টফোনটিকে প্রকাশ্যে আনলো। যদিও এর লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে কোম্পানি হ্যান্ডসেটের ডুয়েল-টোন ডিজাইন প্রদর্শনের জন্য অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে। আসন্ন iQOO Neo 9S Pro+ ফোনে একটি নীল-সাদা ফিনিশ দেখা যাবে, যার নাম দেওয়া হয়েছে “বাফ ব্লু” (Buff Blue)। এটি iQOO Neo 9 সিরিজের লাল-সাদা ফিনিশের থাকে ভিন্ন, যেটি গত ডিসেম্বরে বাজারে আত্মপ্রকাশ করেছিল। আসুন আপকামিং ফোনটি কেমন দেখতে হতে চলেছে, সবিস্তারে জেনে নেওয়া যায়।

iQOO Neo 9S Pro+ এর স্পেসিফিকেশন

ব্র্যান্ড প্রেসিডেন্ট জিয়া জিংডং উইবোতে iQOO Neo 9S Pro+ ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

iQOO Neo 9S Pro Plus-এ স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হবে। এছাড়াও দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের জন্য ব্র্যান্ডের Q1 গ্রাফিক্স চিপ ব্যবহার করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9S Pro+ ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হবে।

এই iQOO Neo 9S Pro+ স্মার্টফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন 7.99 মিমি হবে। এবং এতে ওরিজিনওএস 4.0 এবং অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হবে।

iQOO Neo 9S Pro+ ফোনটি কোম্পানির প্রথম আলট্রা সনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ স্মার্টফোন হতে চলেছে।

iQOO Neo 9S Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: আগের মডেল iQOO Neo 9S Pro স্মার্টফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9300+ প্রসেসর, Q1 চিপ এবং 6K VC লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছিল।

স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: iQOO Neo 9S Pro স্মার্টফোনের ফ্রন্টে 16MP ক্যামেরা রয়েছে। অন্যদিকে রেয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছিল।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9S Pro স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

You might also like!