kolkata

23 hours ago

Hotor station protest: হটোর স্টেশনে রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল

Hotor station protest
Hotor station protest

 

কলকাতা, ৯ জুন : বারুইপুর-ডায়মন্ডহারবার শাখার হটোর স্টেশনে রেল যাত্রীদের একাংশের প্রায় ঘণ্টাখানেক অবরোধে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। শিয়ালদহ দক্ষিণ শাখার শহরতলির লোকাল ট্রেনের সামনে এবং পিছনে মহিলা যাত্রীদের জন্য দেড় খানা করে মোট তিন খানা কামরা বরাদ্দ রয়েছে। ওই শাখায় ভিড় হওয়ার কারণে পুরুষ যাত্রীদের একাংশ মঙ্গলবার মহিলা যাত্রীদের জন্য বরাদ্দ দু’পাশের আধ খানা কামরাকে সাধারণ কামরা হিসেবে ঘোষণা করার দাবি জানান। ওই কামরার অর্ধেক অংশ বিশেষভাবে সক্ষমদের জন্যও নির্দিষ্ট। সকাল ৮ টা ২০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা অবরোধ চলে। শেষে রেলের আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘণ্টাখানেক ধরে চলা রেল অবরোধের জেরে বহু যাত্রী সমস্যার মধ্যে পড়েন।

You might also like!