International

1 hour ago

Iran war updates: ইরানে হামলা আমেরিকার, পাল্টা প্রত্যঘাতের হুঁশিয়ারি তেহরানেরও

US forces struck Iranian coastal radar sites last week
US forces struck Iranian coastal radar sites last week

 

ওয়াশিংটন ও তেহরান, ১০ জুন : ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালালো মার্কিন বাহিনী। পাল্টা প্রত্যাঘাত করেছে তেহরানও। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ে মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন বাহিনীর দাবি, ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর তার পরই জবাবি হামলার পথে আমেরিকা।

কমান্ড ইন চিফের নির্দেশে ৯ জুন (মঙ্গলবার) আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালায় বলে দাবি করা হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার বিমান ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়। ইরানের অযৌক্তিক আগ্রাসন প্রতিহত করতে মার্কিন বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যদিকে, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, "যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও আমেরিকা আমাদের দৃঢ়তা পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনও আক্রমণ অথবা হুমকিরই বিনা জবাবে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ত্যাগ করুন। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের শোচনীয় পরিণতির অনেক অধ্যায় রয়েছে।"

You might also like!