Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

1 year ago

2026 World Cup qualifier: নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু ইতালির

Norway vs. Italy,2026 World Cup qualifier
Norway vs. Italy,2026 World Cup qualifier

 

প্রাগ, ৭ জুন : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি গত দুই বিশ্বকাপে সুযোগ পাননি! আর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রাটাও তাদের কাছে সুখকর হলো না। গতকাল শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো মাঠে নেমে নরওয়ের কাছে শোচনীয়ভাবে হেরে গেল ইতালি। নরওয়ের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। নেশন্স লিগ থেকে বিদায় নিয়ে আজ্জুরিরা খেলছে আই-গ্রুপে। যেখানে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে গেল ইতালি। লিগে তাদের বাকি তিন দল হল- এস্তোনিয়া, মলদোভা আর ইজরাইল।

২০০৬ সালের বিশ্বকাপ থেকে ইতালির সময়টা খারাপ যাচ্ছে। ২০১০ আর ২০১৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। এরপরের দুই বিশ্বকাপ, ২০১৮ আর ২০২২র আসরে তো খেলাই হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির।আর এই বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটাও ভালো হলো না তাদের। ম্যাচের গোলগুলি করেন শরলথ, আলেক্সান্ডার নুসা ও আর্লিং হল্যান্ড। এই হারের পর ‘আই’ গ্রুপে ইতালির আছে চতুর্থ। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসরাইল। তৃতীয় স্থানে থাকা এস্তোনিয়ার পয়েন্ট ৩। ইতালির পরবর্তী ম্যাচ সোমবার (৯ জুন) মলদোভার বিপক্ষে।

You might also like!