বুখারেস্ট ও নয়াদিল্লি, ২৫ জুলাই : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টরেট উপাধিতে সম্মানিত করা হয়েছে। বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে। রাষ্ট্রপতি মুর্মুর সর্বজনীন সেবা শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তাঁর ব্যতিক্রমী ভূমিকা ও ভারত - রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্যে রাষ্ট্রপতি মুর্মুকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি ১৪০ কোটি দেশবাসীকে তা উৎসর্গ করেছেন।
ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে রোমানিয়ার বুখারেস্টে ‘বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ’ কর্তৃক সম্মানসূচক ডক্টরেট প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "শিক্ষা কেবল ব্যক্তিগত অগ্রগতির মাধ্যমই নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের সবচেয়ে সুদৃঢ় ভিত্তি।" রাষ্ট্রপতি বলেন, "এখন যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য দ্রুততর বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে বিশ্ব নতুন রূপ লাভ করছে, তখন জ্ঞানের চর্চা যেন প্রজ্ঞা, নৈতিকতা ও সহমর্মিতা দ্বারা পরিচালিত হয়—তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে।"
The Bucharest University of Economic Studies conferred an Honorary Doctorate on President Droupadi Murmu.
— President of India (@rashtrapatibhvn) July 24, 2026
She accepted the honour as a reflection of the enduring friendship between the peoples of India and Romania. She urged the Bucharest University of Economic Studies and other… pic.twitter.com/ZBoKZCilwh
