Country

1 week ago

Jagannath Rath Yatra: জগন্নাথের কৃপায় দেশবাসীর জীবনে নতুন শক্তির সঞ্চার হোক, প্রধানমন্ত্রী মোদী

PM Modi greets people on Rath Yatra
PM Modi greets people on Rath Yatra

 

নয়াদিল্লি, ১৬ জুলাই : বৃহস্পতিবার সকালে রথযাত্রার পুণ্য তিথিতে ভগবান জগন্নাথদেবকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাপ্রভুর কাছে সমস্ত দেশবাসীর জীবনে নতুন শক্তি ও চেতনার সঞ্চার করার প্রার্থনা জানিয়েছেন তিনি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি সুভাষিতম-এর অডিও-ভিজ্যুয়ালও শেয়ার করেছেন। এদিন ওড়িশার পুরীধামে জগন্নাথদেবের বিশ্ববিখ্যাত রথযাত্রার সূচনা হচ্ছে। বিশ্বজুড়ে সমাদৃত এই উৎসবের সাক্ষী হতে দেশ-বিদেশের বহু পর্যটক ও ভক্তের সমাগম হয়েছে পুরীতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে সুভাষিতম— 'দেবদেব জগন্নাথ সুরাসুরনমস্কৃত। পুণ্যশ্লোকাভ্যয়ানন্ত পরমাত্মন্নমোঽস্তু তে॥' শেয়ার করে লিখেছেন, ‘‘মহাপ্রভু জগন্নাথের রথযাত্রার পবিত্র ক্ষণে আমার কামনা, তাঁর আশীর্বাদ যেন সর্বদা আমাদের সকলের ওপর বজায় থাকে। ঈশ্বরের ঐশ্বরিক কৃপায় সমস্ত দেশবাসীর জীবনে নতুন শক্তির সঞ্চার হোক।’’

শেয়ার করা ওই অডিও-ভিজ্যুয়ালে ধ্বনিত হয়েছে, ‘‘যিনি দেবতাদেরও দেব এবং সমগ্র জগতের স্বামী, সেই ভগবান জগন্নাথের উপাসনা দেবতা থেকে শুরু করে সমস্ত প্রাণীই করে থাকেন। তাঁর কীর্তি পরম পবিত্র এবং কল্যাণকর। তিনি অবিনাশী, অনন্ত এবং সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান পরমাত্মা। সেই ভগবান জগন্নাথকে বারবার প্রণাম জানাই।’’

You might also like!