Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Petrol And Diesel Price: স্থিতিশীল পেট্রোল-ডিজেলের দাম, অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৯১ ডলারের কাছাকাছি

Petrol And Diesel Price
Petrol And Diesel Price

 

নয়াদিল্লি  : ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা চলছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৯১ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৮৬ ডলার। যদিও সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে,  রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৬২ টাকা প্রতি লিটারে। একই সময়ে, মুম্বইতে পেট্রোল প্রতি লিটারে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকা। কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৭৬ টাকায় । চেন্নাইতে পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.২৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে প্রথম দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০.৩৬ ডলারে রয়েছে, যা $ ০.৫৩ বা ০.৫৯ শতাংশ বেড়েছে। একই সময়ে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অশোধিত তেল ব্যারেল প্রতি $ ০.৫২ বা ০.৬১ শতাংশ বৃদ্ধির সাথে ৮৬.০১ ডলারে লেনদেন করছে।

You might also like!