Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Business

2 years ago

Nirmala Sitharaman : ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ, নতুন রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ । লোকসভা নির্বাচনের আগে অন্তবর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, জানেন কি, এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে বড় রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমন । প্রাক্তন অর্থমন্ত্রীদের পিছনে ফেলে দিতে চলেছেন তিনি ।

কোন রেকর্ড গড়বেন সীতারমন

জানা গিয়েছে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন । এবার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন । তবে, এর আগে মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরমের মতো প্রাক্তন অর্থমন্ত্রীরা শুধুমাত্র ৫টি পূর্ণাঙ্গ বাজেটই পেশ করেছিলেন । তবে, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন নির্মলা । এর আগে এই রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের ।

২০২৪ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটগুলির মতো এবারের বাজেটও হতে চলেছে কাগজবিহীন ডিজিটাল আকারে। বাজেটের যাবতীয় নথি পাওয়া যাবে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে'।

You might also like!