Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Diwali 2023: দিওয়ালিতে মেগা উপহার, কর্মীদের দেওয়া হল রয়্যাল এনফিল্ড

Mega gift on Diwali, Royal Enfield given to employees
Mega gift on Diwali, Royal Enfield given to employees

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপাবলিতে কর্মীদের উপহার (Diwali gifts) দেওয়ার রীতি বহু কাল ধরেই প্রচলিত রয়েছে। কেউ মিষ্টি দেন কেউ বোনাস দেন কেউ আবার গিফট কুপনও দেন। কিন্তু কেউ কর্মীদের বাইকও দেন কি? তা হয়ত দেন না। শুনতে অবাক লাগলেও এই দীপাবলিতে কর্মীদের এমনই চমক দিল তামিলনাড়ুর এক চা প্রস্তুতকারক সংস্থা। কর্মীদের উপহার হিসেবে দেওয়া হল রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield bikes)। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরা।

এই সংস্থার মালিক পি শিবকুমার ১৯০ একর চা বাগানের মালিক। এর আগেও তিনি কর্মীদের একাধিক উপহার দিয়েছেন। কিন্তু এই বছর সকলকে চমকে দিয়ে প্রত্যেক কর্মচারীকে ২ লক্ষ টাকারও বেশি মুল্যের বাইক উপহার দিয়েছেন। মালিক পি শিবকুমারের সঙ্গে কর্মীদের রাইডে যাওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ওই চা বাগানে ৬২৭ জন কর্মী রয়েছেন। যদিও সকলকে বাইক উপহার দেয়নি সংস্থাটি। ম্যানেজার, সুপারভাইজার, স্টোরকিপার, ক্যাশিয়র, ড্রাইভার-সহ মোট ১৫ জন কর্মী যারা ২ বছর কিংবা তারও বেশি সময় ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত তাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছে বাইকের চাবি।

You might also like!