Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

Kotak Mahindra: কয়েক হাজার কোটি টাকা ক্ষতি কোটাক মাহিন্দ্রা কর্তার, RBI-এর নির্দেশের পরেই বিপুল ক্ষতি

Kotak Mahindra
Kotak Mahindra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাতারাতি ১০ হাজার কোটি টাকা খোয়ালেন কোটাক মাহিন্দ্রার মালিক উদয় কোটাক। কারণ নতুন গ্রাহক যোগ করা এবং নতুন ক্রেডিট কার্ড যোগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর RBI এর এই নির্দেশের পরই হু হু করে পতন হয়েছে কোটাক মহিন্দ্রার শেয়ার দরের।

কী নির্দেশ দেওয়া হয়েছে?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অনলাইন এবং ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে নতুন কোনও গ্রাহক সংযোগ করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এমনকি, নতুন ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কোটাক মহিন্দ্রার সবথেকে বড় শেয়ার রয়েছে উদয় কোটাকের। সেকারণে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত তিনি প্রায় ১.৩ বিলিয়ন ডলার খুইয়েছেন। যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকারও বেশি।

সম্প্রতি এপ্রিল মাসে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্ট অনুযায়ী সেসময় উদয় কোটাকের সম্পত্তির পরিমাণ ছিল ১৪ হাজার ৪০০ কোটি ডলার।


You might also like!