Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

stock market:ছ'দিন পতনের পর কিছুটা ছন্দে শেয়ার বাজার, ৬৩৪ পয়েন্ট উঠল সেনসেক্স

stock market
stock market

 

মুম্বই : শেয়ার বাজারের দুর্দিন কিছুটা কাটল। ১৮ অক্টোবর থেকে সাত দিনে ৩২৭৯.৯৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক, পাল্লা দিয়ে বড় ক্ষতির মুখে পড়েছিল নিফটিও। সপ্তাহের শেষ দিন ছন্দে ফিরল শেয়ার বাজার।

 সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজারের সূচক। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ৬৩৪.৬৫ পয়েন্ট উঠে ৬৩,৭৮২.৮০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৯০.৯০ পয়েন্ট বেড়ে ১৯০৪৭.২৫ পয়েন্টে থামল নিফটি।

সেক্টরগুলির তালিকায়  ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সব সেক্টরই লাভের ঘরে শেষ করেছে। বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে ইউটিলিটি, মিডক্যাপ সিলেক্ট, পাওয়ার। এনএসইতে এ দিন লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, মাইক্রোক্যাপ ২৫০। এর মধ্যে সরকারি ব্যাঙ্ক লাভের পরিমাণ ৪.১১ শতাংশ।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের শেষ দিন সেনসেক্সে লাভ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, স্টেট ব্যাঙ্ক, টাটা মোটরস, এটিপিসি। নিফটিতে এই তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, কোল ইন্ডিয়া, আদানি এন্টারপ্রাইজ়, স্টেট ব্যাঙ্ক। সেনসেক্সে ক্ষতির মুখে পড়েছে এশিয়ান পেন্টস, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি। সেনসেক্স এবং নিফটিতে লাভের তালিকায় শীর্ষে থাকা অ্যাক্সিস ব্যাঙ্কের লাভের পরিমাণ যথাক্রমে ৩.০৭ এবং ৩.১৬ শতাংশ।


You might also like!